• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে অপহরণ করতে এসে ২ রোহিঙ্গা জনতার হাতে আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৮৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

অপহরণ করতে এসে জনতার হাতে আটক হলো দুই রোহিঙ্গা অপহরণকারী। টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজারের আব্দু মালেকের ঘোনা নামক স্থানে এলাকাবাসী দুই রোহিঙ্গা আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহ আলমের দুই ছেলে আবছার ও তার ছোটভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ী ফিরছিলো।এসময় আব্দুল মালেকের ঘোনার কাছে আসলে আবছার কে অপহরণকারীরা ধরে বেঁধে ফেলে। এসময় ছোট ভাই চিৎকার করলে তাদের পেছনে থাকা বাবা শাহআলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় জনতাও যোগ দেয় শাহ আলমের সাথে। তারপর চলে উত্তম মাধ্যম।

ঘটনার বর্ননা দিতে গিয়ে শাহ আলম বলেন, সোমবার বিকেল ৪ টার দিকে এঘটনা ঘটে। গরুসহ বাড়ী ফেরার পথে তার বড়ছেলেকে অপহরনকারিরা বেঁধে ফেলার পর ছোটছেলের চিৎকার শুনে দৌড়ে এসে অপহরনকারীদের ধাওয়া করি এসময় পাশের বাগানে কর্মরত শ্রমিকরাও সাথে যোগ দেয়, একপর্যায়ে দুই অপহরনকারীকে ধরে ফেলি।

পরে পুলিশে খবর দেয়া হয়।জানা গেছে অপহরনকারীরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোকনুজ্জামান বলেন,জনতার সহযোগীতায় দুই রোহিঙ্গা কে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন