• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

পেকুয়ায় বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি: / ১২৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

লবণ বহন শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ (২৩) ওরফে ভুট্টা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জুনাইদ একই এলাকার মো.বাদশাহর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লনণ পরিবহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। বজ্রপাতে নৌকার ওপর তার মৃত্যু হয়। এসময় নৌকায় জুনাইদ একাই ছিলেন। সে এক সন্তানের জনক।

ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন,বজ্রপাতে মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। গরীর লোক। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন