• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে দুই লাশ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

কক্সবাজারের টেকনাফের সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের মরদেহসহ অজ্ঞাত আরও একটি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উখিয়ার জালিয়াপালং সংলগ্ন সাগরের কিনারা থেকে নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিন উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিয়ার পাড়ার নুরুল আলমের ছেলে।

এছাড়া একইদিন দুপুরের দিকে টেকনাফের সাবরাং শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর পাড় থেকে দুপুরের দিকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

তিনি জানান, বুধবার ভোরে তার ছেলে সাগরে মাছ ধরতে গেলে হঠাৎ ইঞ্জিনচালিত নৌকাটি সাগরে ডুবে যায়, পরে তার সঙ্গে থাকা অন্যান্য জেলেরা সাঁতরে চলে আসতে পারলেও মো. হেলাল উদ্দিন আসতে পারেনি বলে ফিরে আসা জেলেরা তার বাবাকে জানায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ভুক্তভোগীর পরিবার খোঁজাখুঁজি করলে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার জালিয়া পালং সংলগ্ন সাগরের কিনারায় তার মরদেহ পাওয়া যায়।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরের ঝাউ বাগানের পাশে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে টেকনাফ মডেল থানায় খবর দেয়। ঘটনার সংবাদ পাওয়ায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গলিত মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, উদ্ধার জেলের মৃতদেহসহ গলিত মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন