কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরি পাড়া সিরাজ ঘোনা জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এতে প্রধান উপদেষ্টা হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসহাক সামী।
সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির অন্যরা হলেন যথাক্রমে সভাপতি- মোঃ কিতাব আলী, সিনিয়র সহসভাপতি আব্দু সালাম মনু সওদাগর, সহসভাপতি নেজাম উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমিন, সহ সাধারণ সম্পাদক মনিরুল আলম, অর্থ সম্পাদক ছৈয়দ নুর, দপ্তর সম্পাদক মোঃ ইসমাঈল, নির্বাহী সদস্য আলতাফ, আমির হোসেন, হারুনুর রশিদ, আলী আহমদ ও আব্দু সালাম।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সুষ্ঠুভাবে মসজিদ পরিচালনা এবং মাদক ও অপরাধমুক্ত একটি সমাজ বিনির্মানে কমিটির সবাইকে যথাযথ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী।