কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরি পাড়া বটতলী আল বায়তুল নুর জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
গত শুক্রবার সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এতে প্রধান উপদেষ্টা হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক কিতাব আলী।
সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির অন্যরা হলেন যথাক্রমে সভাপতি- মোঃ আলম, সহসভাপতি রহিম উল্লাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ রফিক, সহ সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ, অর্থ সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক আবদুল করিম ও সহ প্রচার সম্পাদক মোঃ হোসাইন।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সুষ্ঠুভাবে মসজিদ পরিচালনা এবং মাদক ও অপরাধমুক্ত একটি সমাজ বিনির্মানে কমিটির সবাইকে যথাযথ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী।