• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

কক্সবাজারে পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ৭২৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩

কক্সবাজারে শহরে পাহাড় কাটার সময় পাহাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মোস্তফা আহমেদের ছেলে ইয়াছিন আরাফাত। বুধবার (২৮ জুন ) রাত ২ দিকে কক্সবাজার শহরের ৭ নং ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকতা মোহাম্মদ জাহেদ চৌধুরী।

তিনি জানান, পাহাড় ধস মাঠি চাপা পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক ব্যক্তিকে মাঠি চাপা অবস্থা তাকে উদ্ধার করি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। কক্সবাজারে পৌরসভার ৭ নং ওর্য়াডের নব নির্বাচিত কাউন্সিল ওসমান সরওয়ার টিপু জানান, হঠাৎ পাহাড় ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঠি কেটে ইয়াছিন আরাফাত নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করি ফায়ার সার্ভিসের সহযোগিতা। ধারণা করা হচ্ছে পাহাড়ের মাঠি কাটতে গিয়ে এঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন শ্রমিক মিলে ঐ এলাকায় পাহাড় কাটছিলেন তারা। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা পালিয়ে গেলে ইয়াছিন মাটি চাপা পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীরা জানান, পাহাড় ধসে নিহত শ্রমিক ইয়াছিন মিয়ানমারের নাগরিক। ক্যাম্প থেকে পালিয়ে এসে ইয়াছিন তার বাবা ও মাকে নিয়ে পাহাড়তলীর ইসলামপুরের একটি ভাড়া করা বসবায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন