• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

পেকুয়ায় পুকুরে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি: / ১৪৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাহ ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম মালিকুল শেফায়েত তৌকি। সে শেখেরকিল্লাহ ঘোনা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, পুকুরে ডুবে এক শিশু মারা গেছে। অভিযোগ না থাকায় তার পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শিশুটির বাবা তৌহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে ঘরে ভাত খায় মালিকুল। খাওয়ার পর হাত ধুতে বাড়ির উঠানের পাশে পুকুরে যায়। ঘণ্টাখানেক পর মালিকুলকে না পেয়ে খুঁজতে শুরু করি। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন