• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার ৩ বন্ধুর লাশ ২৫ দিন পর উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২০১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী । বুধবার (২৪ মে) দুপুরে তাদের লাশের সন্ধান পেয়ে সেখানে যান র‌্যাব এবং পুলিশের দুইটি টিম। টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ গুলো উদ্ধার করা হয় বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, কক্সবাজার চৌফলদন্ডী ইউনিয়নের রুবেল ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তারা তিনজনই বন্ধু।

পারিবারিক সূত্রে জানা যায়, অপহৃত ৩ বন্ধু গত মাসের ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে যান। প্রতিমধ্যে সড়ক থেকে তাদের বহনকারী সিএনজি থামিয়ে একদল অপহরণকারীরা পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করে। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করায় উদ্ধার এবং কাউকে আটক করা যায়নি। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তিতা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম গভীর পাহাড়ে অভিযান শুরু করছে। আটককৃত অপহরণকারীর দেখানো মতে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন