• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ার পর পরই আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। কক্সবাজারে ২ লাখ ৫০ হাজার আশ্রিত মানুষের মধ্য থেকে সাড়ে ১২ হাজার ইতিমধ্যে বাড়ি ফিরেছেন।

রোববার (১৪ মে) রাত ৮টায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উবায়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মধ্যে কিছু কেন্দ্র ত্যাগ করেছেন। প্রায় আড়াই লাখ আশ্রিতের মধ্যে বর্তমানে রয়েছে ২ লাখ ৩৭ হাজার ২৪৮ জন। লোকজন নিজ ইচ্ছেতে আশ্রয়কেন্দ্র ত্যাগ করছেন।’

শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা আলী আজগর পরিবারের ১১ সদস্য ও ৫টি ছাগল নিয়ে কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ছিলেন গতকাল রাত থেকে। তিনিও আজ বাড়ি ফিরেছেন।

আলী আজগর বলেন, ‘পরিবারের ১১ জন মানুষ নিয়ে স্কুলে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ছে, তাই ঘূর্ণিঝড়ের প্রভাব কমায় স্বেচ্ছায় বাড়ি ফিরছি। আমাদের মতো অনেকেই নিজ নিজ বাড়ির দিকে রওনা দিয়েছেন।’

আশ্রয়কেন্দ্রে থাকা আলমগীর হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে গেছে জেনে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ি চলে যাবো। কারণ বাড়িতে আমাদের অনেক মূল্যবান জিনিসপত্র ফেলে আশ্রয়কেন্দ্রে এসেছি। সেগুলো চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করছি। তাই পরিবারের সকলকে নিয়ে বাড়ি ফিরছি।’

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও আমরা আশ্রয়ে থাকা মানুষগুলোকে বাড়ি যেতে বলছি না। বৃষ্টি আর জোয়ার কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন