• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মহেশখালীতে পাহাড় ও গাছ কেটে তৈরি করা গরুর ফার্ম গুড়িয়ে দিল বনবিভাগ

মহেশখালী প্রতিনিধি: / ১১৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ও গাছ কেটে তৈরি করা গরুর ফার্ম গুড়িয়ে দিয়েছে বনবিভাগ। অভিযানে প্রায় ১ একর বনভূমি দখল মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর বিটের আওতাধীন সাদেকের কাটা গভীর পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী বলেন, বনের একদম গভীরে পাহাড় ও গাছ কেটে একজন জামায়াতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি গরুর খামার করার চেষ্টা করছিলেন। ফার্মটি গুড়িয়ে দিয়ে ১ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিনেশপুর বিট কর্মকর্তা মনজুর মুর্শেদ, শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম, কালারমারছড়া বিট কর্মকর্তা আবুল কালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন