• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সুপারি বাগানে মিললো চৌফলদন্ডী মোরশেদের লাশ

নিজস্ব প্রতিদেক / ১৬৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোরশেদ আলম নামে ২০ বয়সী এক টমটম চালকের লাশ। নিহত মোরশেদ আলম সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার শামশুল আলমের ছেলে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। খোঁজ মেলেনি ইজিবাইকের।
তার বাবা শামশুল আলম জানান, প্রতিদিনের ন্যায় গত বুধবার আসরের পর বাড়িতে মাছ তরকারি দিয়ে ইজিবাইক নিয়ে বেরিয়ে পড়ে। রাত অবধি বাড়িতে ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিতে থাকে। পরদিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। এসে দেখতেই পান ছেলের লাশ।

তিনি আরো বলেন, ১০/১২ দিন পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে মোরশেদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি। ধারণা করা হচ্ছে রিজার্ভ ভাড়ার কথা বলে ডেকে এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার চালিত ইজিবাইক (টমটমটিও) পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে নিহত মোরশেদের আত্মীয় স্বজনরা ছুটে আসেন ঘটনাস্থলে। তাদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশ এবং লাশ দেখতে আসা উৎসুকজনতার মধ্যে শোকাভিভূত পরিবেশ তৈরি হয়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ওসমান সরওয়ার ডিপু জানান, মিয়াজি পাড়া এলাকার সৌদি প্রবাসী আবু সাঈদ সবুজের বাড়ির সুপারী বাগানে একটি লাশ দেখতে পান কোমলমতি শিশুরা। পরে বাড়ির লোকজন তাকে অবগত করেন। তিনি স্থানীয় থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

পরে সিআইডির ফরেনসিক বিভাগ ও পিবিআইয়ের দুটি টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি ছুরি উদ্ধার করেন।

ছোট ভাই মোরশেদের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান বড় ভাই মনছুর আলম।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির জানায়, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছিল, নিহতের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশসহ আরো কয়েকটি সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন