• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

কুতুবদিয়ায় অস্ত্র-গুলি নিয়ে মোশারফ বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিদেক / ২০৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
কুতবদিয়ায় গ্রেপ্তার তিন।

কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় অস্ত্র ও গুলিসহ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় মোশারফের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে শিকদার পাড়া এলাকায় একটি ছাপড়া ঘরের ভেতর থেকে ৩টি এসবিবিএল, ৪টি এলজি এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুতুবদিয়া থানার আব্দুল হাদী শিকদারপাড়ার শাহাবুদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২৮), সন্দ্বীপ পাড়ার নুরুল আবছারের ছেলে মো. আজিজ (২৩) ও আব্দুল হাদী শিকদার পাড়ার মো. জাবেদ আহম্মেদের ছেলে মো. রবিউল হাসান (২০)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টায় কুতুবদিয়ার বড়খোপ এলাকার মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ‘কুতুবদিয়ার বড়খোপ এলাকার মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচে জলদস্যুরা অস্ত্রসস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টায় অভিযান চালিয়ে মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মোশারফের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যমতে শিকদার পাড়া এলাকায় একটি ছাপড়া ঘরের ভেতর থেকে একটি প্লাস্টিকে লুকানো ৩টি এসবিবিএল, ৪টি এলজি এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, জব্দ করা এসব অস্ত্র দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও ডাকাতি করে আসছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন