• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিদেক / ৮১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ ছাড়া ৫০ হাজার ইয়াবাসহ ১৩ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) রাতে রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী অভিযান পরিচালনা করে শামসুল আলম নামের ওই রোহিঙ্গা যুবককে আটক করে। লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১২ তে থাকতেন।

র‍্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, ‘গোপন সংবাদে এ অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হলেও আরও তিনজন পালিয়ে গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে গেপ্তার দেখিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ ছাড়া মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালের দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া নিজ বাড়ি থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১৩ মামলার আসামি রাসেল নামের আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ রাসেলকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। টেকনাফ থানাসহ রাসেলের বিরুদ্ধে মাদক ও মানবপাচারসহ ১৩টি মামলা রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন