• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

৫ ঘণ্টা গভীর সমুদ্রে আটকে ছিলেন চিত্রনায়িকা বুবলী

নিজস্ব প্রতিদেক / ২২৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
গভীর সমুদ্রে আটকা পড়েন মাহফুজ, বুবলীসহ ছবির কলাকুশলীরা।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’র শুটিং প্রায় শেষ দিকে। এ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী।

বেশ কিছুদিন আগে সিলেটের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়। সর্বশেষ সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে গত কয়েক দিন ধরে ‘প্রহেলিকা’ ছবির গানের দৃশ্য ধারণ হয়েছে।

শুটিং শেষে সেন্ট মার্টিন থেকে সমুদ্রপথে কক্সবাজার ফেরার পথে গভীর সমুদ্রে আটকা পড়েন মাহফুজ, বুবলীসহ ছবির কলাকুশলীরা।

জানা যায়, মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে সমুদ্রপথে চয়নিকা চৌধুরীর নেতৃত্বে কক্সবাজার ফিরছিলেন তারা। বেলা আড়াইটায় সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসা সবাই রাত ১০টায় কক্সবাজার ফেরার কথা থাকলেও ফেরেন সকাল ছয়টায়। পরিচালক জানান, পাঁচ ঘণ্টা ধরে তারা গভীর সমুদ্রে আটকে ছিলেন।

চয়নিকা চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘মধ্যসাগরে আমরা আটকে আছি টানা পাঁচ ঘণ্টা। রাত ৯টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আমরা ‘প্রহেলিকা’ টিম কর্ণফুলী ক্রুজ লাইনের এমভি বে ওয়ানে আছি মাঝসমুদ্রে। দূর থেকে দেখেছি, ভাটার কারণে আমাদের শিফট করে নিয়ে যাওয়ার জাহাজটার কী অবস্থা। কী যে যাচ্ছে সময়টা। সবাই ওপরওয়ালাকে ডাকছে। ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান ও শাহাদাত সোহেল ভাইয়ের পারদর্শিতার কথা বলতেই হয়। কিন্তু আমাদের কাছে পুরোটাই অসম্ভব মিরাকল ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন