• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজার প্রেসক্লাবে নবাগত জেলা প্রশাসক- তথ্যের সঠিক প্রকাশ নিশ্চিত করুন

নিজস্ব প্রতিদেক / ৬০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন এমরান। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবে আসলে নবাগত জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন এমরান বলেন- প্রশাসন প্রতিবন্ধক হবেনা, সংবাদকর্মীদের সহযোগী হবে। তবে অন্যায় কোনো আবদার যেনো না হয়। সকলে মিলে মানুষের সেবা নিশ্চিত করতে হবে আর জনসেবা প্রদানে সাংবাদিকদের সহযোগিতা চান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

তিনি বলেন, তথ্যের সঠিক প্রকাশ জরুরি। যদি প্রশাসনের বিরুদ্ধেও যায় তাতেও তথ্য সঠিক হলে প্রকাশ করুন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়,আব্দুল কুদ্দুস রানা,মুহম্মদ আলী জিন্নাত, মোহাম্মদ হোসাইন বি এ, এস এম আমিনুল ইসলাম, আয়াছুর রহমান,তোফায়েল আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন