• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৯১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
টেকনাফে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি।

রবিবার (১১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, শনিবার রাতে টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত তল্লাশি চৌকির ৫০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে লবণের মাঠ দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে—এমন তথ্য পায় বিজিবি। এরপর ব্যাটালিয়ন সদর ও খারাংখালী চৌকির দুইটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। পরে আজ ভোররাত আনুমানিক তিনটার দিকে বিজিবির টহলদল দুজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের মাধ্যমে লবণ মাঠের দিকে আসতে দেখে।

‘ওই ব্যক্তিদেরকে দেখামাত্রই পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবির টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত তাদের দিকে অগ্রসর হলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি পোঁটলা ফেলে রাতের অন্ধকারে নাফ নদীতে ঝাপ দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাকফোঁড়া দ্বীপের দিকে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া গামছা দিয়ে মোড়ানো দুটি পোঁটলা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা পোঁটলায় ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।’

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘উদ্ধার করা মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় সেগুলো ধ্বংস করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন