• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারে হোটেল রেস্তোরাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে দাবী ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিদেক / ১৫৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
অভিজাত হোটেলে প্রধানমন্ত্রীর কক্সবাজারে আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলন।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতি, মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির বাইরে বাইরে আরো ১৫০ হোটেল ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে চলছে বলে দাবি পর্যটন সংশ্লিষ্ট এসব সংগঠনের।

বিভিন্ন দপ্তরে ওই ১৫০টি হোটেলের জন্য লিখিত অভিযোগ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেনা বলে জানিয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল বলেন, ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে চলা এই হোটেল গুলোর জন্য তাদের হোটেল গুলোর বিরুদ্ধেও অপপ্রচার চালানো হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে একটি অভিজাত হোটেলে প্রধানমন্ত্রীর কক্সবাজারে আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে বিশেষ মহলের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, কখনও সুয়ারেজ প্রকল্প, কখনও ময়লা আবর্জনার কথা বলে হোটেল রেস্তোরাঁর মালিকদের অহেতুক হয়রানি করা হয়। এমন হয়রানি ফলে পর্যটন শিল্প বিকাশে ক্ষতিকর প্রভাব পড়ছে বলেও মত তাদের।

এ সময় হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম চৌধুরী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক ডালিম, মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক মুকিম খান, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সরওয়ার কামালসহ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন