• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে বিএনপি নেতার কব্জি কেটে নিয়েছে আত্মস্বীকৃত ইয়াবা কারবারি

নিজস্ব প্রতিদেক / ২০৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
টেকনাফে কুপিয়ে সিদ্দিক আহম্মদ নামে এক ব্যক্তিকে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে ইয়াবা কারবারিরা।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টেকনাফের সদর ইউনিয়নে নাজিরপাড়া এলাকায় ঘটনা ঘটে। আহত ছিদ্দিক একই এলাকার মৃত নজির আহমদের ছেলে এবং উপজেলা বিএনপির সহ- ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হকসহ একদল সন্ত্রাসীরা দা, লম্বা কিরিচসহ অস্ত্র নিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়। এসময় তার হাতের কব্জির উপর থেকে হাত দুটি কেটে নিয়ে যায় হামলাকারীরা। এরপর মাঠে কর্তন করা হাত দুটি নিয়ে উল্লাস করে ইয়াবাকারবারীরা। পরে গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

এ বিষয়ে টেকনাফ জরুরী বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, ‘রক্তাক্ত দুই হাতের কব্জির বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।’

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ‘এক ব্যক্তির দুই হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

হামলাকারী ইউপি সদস্য এনাম আত্মসমর্পণ করা ইয়াবা কারবারি। সম্প্রতি তিনিসহ ১০১ জন ইয়াবা কারবারিরও সাজাও হয়েছে। সাজা হলেও তিনি পলাতক। বেপরোয়া এনাম মেম্বারের নিয়মিত ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষকে ঘায়েল তিনি বিভিন্ন সময় এই ধরণের হামলা করেন বলে অভিযোগ রয়েছে। সূত্র-টিটিএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন