• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজারে শুরু হচ্ছে বাণিজ্য মেলা : রয়েছে ভিন্নতা

নিজস্ব প্রতিদেক / ২৬০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
মেলার রাজকীয়ভাবে নির্মিত নান্দনিক বিশাল গেইট।

জয়নাল উদ্দিন:
কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার পর্দা উঠছে মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে এবারের আয়োজন থাকছে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। মেলা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে সবকিছু। এবারও যৌথভাবে মেলার আয়োজন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সরেজমিন গিয়ে দেখা যায়, কয়েক মাস ধরে চলা মেলার কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। মেলার প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগত জানাবে রাজকীয়ভাবে নির্মিত নান্দনিক বিশাল গেইট। এবার মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের শতাধিক বিভিন্ন স্টল। থাকবে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির একাধিক প্যাভিলিয়নও। তার মধ্যে শিশুদের বিনোদনমূলক রাইডস, খাবারের দোকানসহ জমজমাট আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে।

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ জানান, মেলায় এবার অনেক ক্ষেত্রে বেশ ভিন্নতা এসেছে। টুইস্ট, লেম্ববাম্বু, ডিজিটাল নাগরদোলা, ইলেকট্রনিক নৌকা, ওয়াটার বোট, ওয়াটার বল, ডিজিটাল ট্রেন, জাম্পিং সিøপার, কার রেসিংসহ শিশুদের জন্য মেলায় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে উন্নতমানের ব্যতিক্রমী হরেক রকমের রাইডস। মেলায় এসেছে দেশিয় উন্নতমানের সব ব্র্যান্ড। পছন্দের কাপড় যেমন কিনতে পারবেন, তেমনি পায়ের জন্য আরামদায়ক ওয়াকার ব্র্যান্ডের সব ধরনের জুতাও রয়েছে। মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারি সামগ্রী নিয়ে রয়েছে স্টল।

এ ছাড়া মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও শৌচাগার। সবাইকে নিয়মিত মেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাশেদুল হক রাশেদ, সদস্য সচিব কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কো-চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ ও প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন