• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাইক : নিহত ১

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

এ সময় মোবারক ও শামরান কবির আবু নামের আরো দুই আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা।

রবিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক রাত ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভেমরিয়া ঘোনা এলাকার শিয়া পাড়া রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।

নিহত তমজিদ ঈদগড়ের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টোটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পাঠাও চালক শামরান কবির আব্বু একজন যাত্রী নিয়ে ঈদগাঁও আসছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে, পরে খাদে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমজিদকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল হাকিম দূর্ঘটনার সংবাদটি পেয়েছেন বলে নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন