• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে যুবলীগের সভাপতির নেতৃত্বে সাংবাদিকের বাড়ি ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিদেক / ৩৫৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
মামুন।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের নবনির্বাচিত যুবলীগ সভাপতি মামুন ও তার সমর্থকদের বিরুদ্ধে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদের গ্রামের বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৯অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনছিপ্রাং এলাকায় ওয়াফাই লাইনের বিল নিয়ে এক বাকবিতন্ডার এই ঘটনা ঘটে। এসময় সাংবাদিক সাইদুল ফরহাদের ঘর ভাংচুর-লুটপাট ও তার ভাই ফায়সালকে মারধর করে যুবলীগ সভাপতি মামুন ও তার লালিত সন্ত্রাসীরা। তবে অভিযুক্ত ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

সাংবাদিক সাইদুল ফরহাদের বড় ভাই ফায়সাল বলেন, আমাদের বাসায় যে ওয়াইফাই লাইন চলে সেটি মামুনের। কিছুদিন ধরে তাদের লাইন ঠিকমতো চলছিল না। আমি এটি লাইন ম্যানকে বললে সে ক্ষীপ্ত হয়ে উঠে। লাইন ম্যানকে আমি তাদের লাইন এভাবেই চললে আগামী মাস থেকে বিল দিব না বললে সে চলে যায়। কিছুক্ষণ পর মামুন ও আরো ৪০-৫০জন এসে আমাদের বাসার গেইটে লাতি মারতে থাকে। পরিস্থিতি বুঝে আমি পুলিশকে কল দিয়ে জানাই। পরে ঘটনা স্থলে পুলিশের সামনে আমাকে মারধর করে।

এই বিষয়ে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি, সাইদুল ফরহাদ বলেন, যদি আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ থাকে তাহলে সেটি প্রশাসকে জানিয়ে ব্যাবস্থা নিতে পারতো। কিন্তু এভাবেই একজনের ঘরে ডুকে ভাংচুর ও মানুষকে মারধর করতর পারে না।

এই বিষয়ে জেলা যুবলীগের সভাপতি সোহেল বাহাদুর জানান, বিষয়টি খুবই অন্যায় হয়েছে। তবে আমি এটি গুরুত্ব সহকারে দেখছি।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আমাদের পুলিশের একটি টিম ঘটনা স্থলে আছে৷ অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন