• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

দক্ষিণ মহুরিপাড়া সমাজ কমিটি গঠিত

নিজস্ব প্রতিদেক / ৫৯৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
সভাপতি রায়হান ও সাধারণ সম্পাদক মাহামুদুল হক।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার দক্ষিণ মহুরিপাড়ার বিসিক সংলগ্ন ‘দক্ষিণ মহুরিপাড়া সমাজ পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) জুমার নামাজের পর বিসিক সংলগ্ন মালেক শাহ সড়ক জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট সমাজ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন কুতুবী।

পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন যথাক্রমে সভাপতি- রায়হান আল হাদী সিকদার, সহসভাপতি – আবদুল মান্নান, সহসভাপতি – দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক – মাহমুদুল হক, সহ সাধারণ সম্পাদক – রাশেদুল মজিদ, সহ সাধারণ সম্পাদক – সরওয়ার আলম, কোষাধ্যক্ষ – আবদুল হাকিম, সহ কোষাধ্যক্ষ – আবু বক্কর, সহ কোষাধ্যক্ষ – সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – সুরত আলম, সহ সাংগঠনিক সম্পাদক – নাছির উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক – মাকসুদুর রহমান, সদস্য – ছৈয়দুল হক, মোহাম্মদ উল্লাহ, শাহ আলম, মোঃ শাহজাহান কুতুবী, মুসা আলী, মোহাম্মদ ইউনুস, আবদুল মজিদ, মোঃ জাফর আলম ও আলী হোসেন।

এর আগে সমাজ পরিচালনা কমিটির ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন মালেক শাহ সড়ক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হক। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন যথাক্রমে মাওলানা আনোয়ার হোসেন কুতুবী, মোঃ ফোরকান আহমদ, নুরুল ইসলাম, মোহাম্মদ মুসা খান, এহসান উল্লাহ, মোশাররফ হোসেন ও নুরুল কবির। সভায় উপস্থিত এলাকাবাসী নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তদের স্বাগত জানান এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক উন্নয়নের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন