• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলো এক স্কুল ছাত্র

নিজস্ব প্রতিদেক / ১৮৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
প্রতীকি ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ি এলাকার ডাকাতের কবল থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে নুর হোসেন নামে এক স্কুল ছাত্র আহত অবস্থায় ফিরে এসেছে। অপহৃত স্কুল ছাত্র লেদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার ফরিদ আলমের ছেলে ।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান ভূক্তভোগী পরিবার ।

উদ্ধার হওয়া নুর হোসেনের ভাই ছৈয়দ হোসেন বলেন, ২৩ অক্টোবর পাহাড়ের পাদদেশে ধানক্ষেতে হাতি পাহারা দিতে গেলে সেখানে রাত ১টারদিকে ডাকাতের কবলে পড়ে । তখন নুর হোসেন ও তার ভাই ছৈয়দ হোসেন দুইজনকে ডাকাতরা বেঁধে ফেলে। পরে ছৈয়দ হোসেন অসুস্থ বললে তাকে ছেড়ে দিয়ে ডাকাতরা নুর হোসেনকে নিয়ে যায়। তাকে উদ্ধার কিংবা বাঁচাতে হলে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। তখন ছৈয়দ হোসেন বাড়িতে এসে পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান। পরে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সর্বশেষে নিরূপায় হয়ে বুধাবার (২৬ অক্টোবর) ২লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে নুর হোসেনকে ফেরত আনেন বলে জানান ভাই ছৈয়দ হোসেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার (ওসি) মো. হাফিজুর রহমান জানান, অধিকাংশ অপহরণের ঘটনা রহস্যজনক। এ ছাড়া বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সত্যতা পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইতিপূর্বেও বিভিন্ন এলাকার ১২ জনকে পাহাড়ি ডাকাতরা আটকে রেখে মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয়। অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন