• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারে বৌদ্ধ ধর্মালম্বীদের অনুষ্ঠানে বখাটের ইভটিজিং এবং কতিপয় মিডিয়ার মিথ্যাচার

নিজস্ব প্রতিদেক / ২২৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ পশ্চিম বড়–য়া পাড়া নিয়ে বিগত কয়েকদিনের ঘটনা নিয়ে বিভিন্ন মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা যেভাবে মিথ্যা বানোয়াট ও মনগড়া ভিত্তিতে আপনারা নিউজ করে যাচ্ছেন; এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসল ঘটনা উল্লেখিত লেখার মাধ্যমে আপনাদেরকে সুস্পষ্ট বার্তা জানিয়ে দিচ্ছি।

বিগত ৯ অক্টোবর (রবিবার) বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম একটি ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা ছিল। উক্ত অনুষ্ঠান আনন্দ মূখর করার জন্য আমরা সন্ধ্যায় ফানুসের আয়োজন করি। কারণ, ফানুস দেওয়াটা প্রবারণা পূর্ণিমার ঐতিহ্য ছিল। কিন্তু পার্শ্ববর্তি এলাকা ৫নং ওয়ার্ড এস.এম.পাড়ার কিছু বখাটে ছেলে যাদের নামে প্রশাসনের কাছে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে; সেই বখাটে ছেলেগুলো আমাদের পশ্চিম বড়–য়া পাড়ার মন্দিরের গেইট প্রাঙ্গনে সব সময় আসা যাওয়ায় ক্ষুদ্র বাক প্রতিদ্বন্ধী হয়। তবুও সংখ্যালঘু হওয়ার কারণে আতংকের মাধ্যমে উক্ত প্রবারণন পূর্ণিমা অল্প সময়ে শেষ করতে বাধ্য হয়।

ক্রমান্বয়ে উক্ত প্রবারণা পূর্ণিমার বাক প্রতিদ্বন্ধীতার জের ধরে অদ্য ২২ অক্টোবর পশ্চিম বড়–য়া পাড়ার অন্যতম ধর্মীয় অনুষ্ঠান দানশ্রেষ্ঠ কঠিন চীবর দানের শেষে সন্ধ্যায় বখাটে ছেলে গুলো পুনরায় ঝগড়া করার রেশ নিয়ে বসে থাকে। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান ছিল অনেক মা বোনের আসা যাওয়া ছিল মন্দিরে। সেখানে অনেক ইভটিজিং এর স্বীকার হয় আমাদের মা-বোন গুলো। তা ছাড়াও বৌদ্ধদের ধর্মীয় গুরুত্ব তথা আমাদের ভিক্ষুরা বিদায় বেলায় যাওয়ার সময় বখাটে ছেলে গুলো ভিক্ষুকে নিয়ে করুচিপূর্ণ কথা বলে এবং আমাদের ভিক্ষুরা দূর্ঘটনার ভয়ে নিরবে চলে গেলে আমাদের অনুষ্ঠানের দায়িত্বরত ছেলেরা করুচিপূর্ণ বাক্যের প্রতিবাদ করে। তৎক্ষণাৎ আমাদের এলাকার একজন দোকানে আচারের জন্য গেলে ঘটনা করার উদ্দেশ্য নিয়ে তার শরীরে সেচ্ছায় ধাক্কা লাগায়। উল্টা অপবাদ দিয়ে সংখ্যারিষ্ঠতার সাহস দেখিয়ে আমাদের সংখ্যালঘুদের উপর নির্মমভাবে ২০ থেকে ৩০ জন নিয়ে এলাকায় ঢুকে হামলা করে। সিসি টিভি ফুটেজে তাদের দলবদ্ধতার আগমন প্রমাণ আছে। আমরা বড়–য়ারা পাড়া এলাকাবাসীরা এখন খুব আতঙ্কে আছি।

প্রতিবাদকারী:
পশ্চিম বড়ুয়া পাড়া এলাকাবাসী, বিজিবি ক্যাম্প এলাকা, কক্সবাজার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন