• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে চিকিৎসকের অবহেলায় যুবকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিদেক / ১০২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
টেকনাফে মানববন্ধন।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় ফিরোজ আহমদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে টেকনাফের উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন করেছে। নিহতের স্বজনেরা। রোববার (২৩ অক্টোবর) মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিহত ফিরোজ আহমদ পৌরসভার কায়ুকখালী পাড়ার মোঃ আলীর ছেলে।

মানববন্ধনে নিহত ফিরোজের বাবা মো. আলী বলেন, ‘টেকনাফ হাসপাতালের চিকিৎসকের অবহেলার কারনে এক মাত্র ছেলে সন্তানকে হারিয়েছি। আমার ছেলেকে হাসপাতালে ভর্তির পর কর্মরত চিকিৎসরা ভালো মতো চিকিৎসা করেনি। ছেলের অবস্থা খারাপ হওয়ার পরও তাদের (চিকিৎসক) খোঁজ পায়নি। এখন আমার একটি মাত্র চাওয়া, যাতে আর কোন বাবা-মা যেন চিকিৎসা না পেয়ে তাদের সন্তানকে না হারায়। সেজন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি দায়িত্ব গাফলিত ডাক্তারদের শাস্তির দাবিও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার সকালে প্রচন্ড পেট ব্যাথা নিয়ে ফিরোজ আহমদ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরের দিন শুক্রবার সকালে তার মৃত্যু নিশ্চিত করেন কর্মরত চিকিৎসক। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল ডাক্তারের অবহেলার পাশাপাশি ঠিকমতো চিকিৎসা না পাওয়ায় সে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন