• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ঈদগাঁওতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৮১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
প্রতীকি ছবি।

ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে বজ্রপাতে আনোয়ার হোসেন (৫৫)নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকার মৃত আবদু রশিদের ছেলে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে একই এলাকার নজু বলির বিলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল হাকিম জানান, ঘটনার সময় নিহত আনোয়ার হোসেন মরিচ সবজি ক্ষেতের মরিচের চারায় পানি দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে তার শরীরে স্পর্শ করে। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন ৩ ছেলে ১ মেয়ের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন