বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচনী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহীনুল হক মার্শাল (আনারস)। তিনি ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ৩৯৫ ভোট। অপর ২ প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার (তালগাছ) পেয়েছেন ১ ভোট এবং কথিত মঙ্গল পার্টির নেতা জগদীশ বড়–য়া (প্রজাপতি) পেয়েছেন ৯ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে ৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ৯৯৪ জন ভোটারের মধ্যে ৯৮৮ জন তাদের ভোট প্রয়োগ করেন। এরমধ্যে চেয়ারম্যান পদের ৫টি ভোট বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (টেকনাফ, উখিয়া ও রামু উপজেলা) আশরাফ জাহান কাজল, ২ নং ওয়ার্ডে (কক্সবাজার, ঈদগাঁও ও মহেশখালী উপজেলা) হুমায়রা বেগম, ৩ নং ওয়ার্ডে (চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা) তানিয়া আফরিন বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে (টেকনাফ উপজেলা) জাফর আহমদ , ২ নং ওয়ার্ডে (উখিয়া উপজেলা) হুমায়ুন কবির চৌধুরী, ৩ নং ওয়ার্ডে (কক্সবাজার সদর উপজেলা) মাহমুদুল করিম মাদু, ৪ নং ওয়ার্ডে (রামু উপজেলা) ফরিদুল আলম, ৬ নম্বর ওয়ার্ডে (চকরিয়া উপজেলা) মো. আবু তৈয়ব, ৭ নং ওয়ার্ডে (পেকুয়া উপজেলা) মোহাম্মদ শওকত হোসেন, ৮ নং ওয়ার্ডে (মহেশখালী উপজেলা) শহীদুল ইসলাম মুন্না, ৯ নং ওয়ার্ডে (কুতুবদিয়া উপজেলা) নুরুল ইসলাম বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। এর আগে ১০ নম্বর ওয়ার্ডে (ঈদগাঁও উপজেলা) বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম।
আরও পড়ুন: