• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

এক হাজার টাকা লেনদেন : ভারুয়াখালীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিদেক / ২০১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
নবাব মিয়া।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়নে সাবেক এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নবাব মিয়া (৪৫)। তিনি বড় চৌধুরী পাড়া এলাকার আবদুল হকের ছেলে এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শওকত বেলালের ভাই।

নিহতের ভাই এডভোকেট শওকত বেলাল জানান , এক হাজার পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, তার ভাই ও একই এলাকার দিদার মিয়া একটি মাছ ধরার জাল কেনেন। এই নিয়ে এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে স্থানীয় আবদুর শুক্কুরের বাড়িতে একটি সালিশ বৈঠক হয়। সেখান থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নবাব মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর আহত নবাব মিয়াকে উদ্ধার করে কক্সবাজারে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, নিহত নবাব মিয়া ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সদ্য বিলুপ্ত হওয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন