• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

অবৈধভাবে নির্মাণাধীন ৬টি ভবন ভেঙে দিলো কউক

নিজস্ব প্রতিদেক / ৩৩৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
কক্সবাজারে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ।

জয়নাল উদ্দিন:
কক্সবাজারের লাইট হাউজস্থ গণপূর্তের সৈকত সমবায় সমিতির প্লটে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এসময় ভেঙে দেয়া হয়েছে নির্মাণাধীন ৪টি দুইতলা ভবন ও ২টি এক তলা ভবন। বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সূত্রে জানা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ১৯৯৬ সালে ৭.৫ একর জমি সৈকত সমবায় সমিতির নামে বরাদ্দ দিলেও পরবর্তীতে ১৯৯৭ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ৭.৫০ একর এর পরিবর্তে ৫.০০ একর জমি বরাদ্দ দিয়ে সংশোধিত বরাদ্দপত্র জারি করে এবং সৈকত সমবায় সমিতি কর্তৃক সংশোধিত বরাদ্দপত্র মেনে নেয়।

কিন্তু সৈকত সমবায় সমিতি কর্তৃক হাইকোর্টে আরো ২.৫০ একর জমি পাওয়ার জন্য ৪২৮৩/১৯৯৭ নং রীট করে। পরবর্তীতে তারা ৩০/২০১৬ নং সিভিল রিভিউ পিটিশন দায়ের করলেও ২৭/০৬/২০১৯ তারিখে তা খারিজ করা হয়। ফলে বিতর্কিত ২.৫০ একর জায়গার উপর সৈকত সমিতির অধিকার না থাকায় আদালত কর্তৃক উচ্ছেদ করতে বলা হয়। তারই প্রেক্ষিতে অবৈধ অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়ন আমাদের সকলেই দায়িত্ব। তাই ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে এবং অনুমোদন নিয়ে ভবন নির্মাণের জন্য তিনি সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। অবৈধ এবং অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন:

অবশেষে কটেজ জোনে অবৈধ স্থাপনার উচ্ছেদ চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন