নিজস্ব প্রতিবেদক:
টিটিএনের প্রধান প্রতিবেদক ও চ্যানেল ২৪ এর কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। এসময় তার স্ত্রী সাইরিন নিহাদও গুরুতর আঘাত পেয়েছেন।
বুধবার (৫ অক্টোবর) রাত ৮ টার কিছুপর মেরিন ড্রাইভের হিমছড়ি পয়েন্টে অপরদিকে আসা প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে তার মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়।
এসময় আজিম নিহাদ মাথায় আঘাত পান এবং পায়ে গুরুতর জখম হয়। এসময় মটরসাইকেলে থাকা তার স্ত্রী সাইরিনও বাম পায়ে গুরুতর আঘাত পায়।
খবর পেয়ে সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতালের সার্জারি বিভাগে আজিম নিহাদ কে ভর্তি করা হয়েছে।