• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী মার্শালের ১১ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিদেক / ১৯৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহীনুল হক মার্শাল। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের একটি অভিজাত হোটেলের হল রুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। নির্বাচিত হলে কক্সবাজার জেলা পরিষদের আয়-ব্যায়ের বার্ষিক হিসাব জনসম্মুখে প্রকাশ এবং জেলা পরিষদের প্রতিটি কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবেন বলেও ইশতেহারে উল্লেখ করেন আনারস প্রতীকের প্রার্থী।

১১ দফা ইশতেহার তুলে ধরে তিনি ঘোষণা দেন, জয়ী হলে জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত করবেন। ইশতেহারে শাহীনুল হক মার্শাল বলেন, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে কক্সবাজার জেলা পরিষদের নিজস্ব যথেষ্ট জায়গা থাকার পরও উল্লেখযোগ্য কোন মার্কেট স্থাপনা নির্মাণ করা হয়নি। যার ফলে জেলার বেকার সমস্যা দূরিকরণের কোন খাত সৃষ্টি হয়নি। আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন আমি হলফ করে বলতেছি কক্সবাজার জেলা পরিষদের নিজস্ব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে মার্কেট ও আয় বর্ধক স্থাপনা তৈরি করার ব্যবস্থা নিয়ে জেলার বেকারত্ব ঘোচানোর টেকসই উদ্যোগ নেব।

তিনি বলেন, কক্সবাজার জেলায় বর্তমান প্রেক্ষাপটে সড়ক দূর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হল জনস্বার্থে পর্যাপ্ত পরিমাণে যাত্রী ছাউনী না থাকা। আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন আমি জেলার ঝুঁকিপূর্ণ স্থানে যাত্রী ছাউনি নির্মাণ করে যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা করার উদ্যোগ গ্রহন করবো। আমি যদি আপনাদের ভোটে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সাহায্যর্থে বৃত্তি প্রদান কার্যক্রম বৃদ্ধি করার পাশাপাশি জেলা পরিষদের নিজস্ব ফান্ডের মাধ্যমে জেলায় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে জেলার গরীব দরিদ্র অসহায় পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে যথাযথ ব্যবস্থা নেব।

এছাড়ও জেলার মহিলাদের উন্নয়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মহিলা মেম্বারদের মতামতের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে জেলায় মহিলাদের উন্নয়নের ব্যবস্থা করা হবে।

মার্শাল বলেন, আমি জেলার সর্বদলীয় রাজনৈতিক দলের নেতা কর্মীদের সমাদৃত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম একেএম মোজাম্মেল হকের সন্তান। আমি জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে আপনাদের দোয়া ও মূল্যবান রায় চাই। বাবার মতো রাজনীতির মাঠে থেকে মানুষের সেবা করতে চাই। আপনারা আমাকে সেই সুযোগ দিয়ে দেখুন কথা রাখবো। এবং কক্সবাজার জেলাকে উন্নয়নের রুল মডেল করে বিশ্বের কাছে পরিচিত করে তুলবো ইনশা’আল্লাহ্। তিনি এই ইশতেহার বাস্তবায়নে জেলাবাসীর মতামত নেবেন বলেও জানান।

অনুপ বড়ুয়া অপু, মোশাররফ হোসেন দুলাল, ঝিলংজা ইউপি সদস্য আবদুর রশিদ, শফি উল্লাহ আনসারী, মোহাম্মদ তৈয়বসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন