• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সংস্থায় চাকরি : কাজ রোহিঙ্গা ক্যাম্পে

নিজস্ব প্রতিদেক / ২৪৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
প্রতীকী ছবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ অফিসে, বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আইউসিএন কর্তৃক নিয়োগকৃত কর্মীদের প্রাথমিকভাবে কাজ করতে হবে বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে সিনিয়র প্রোগ্রাম অফিসারের অধীনে প্রকল্পের মেয়াদ অনুসারে কাজ করতে হবে।

পদের নাম : সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : জিওলোজি, ওয়াল্ডইলাইফ বায়েলোজি, ফরেস্ট্রি বা সমমান বিষয়ে মাস্টার্স পাস করতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে, সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বার্ষিক বেতন ৮৩৫৫২৯ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে :আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ১৩ সেপ্টেম্বর, ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন