• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় কক্সবাজার কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় আহত : ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিদেক / ২২০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের জাম্বুর মোড় এলাকার (স্বপনীল সিন্দু রিসোর্ট) মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আশরাফ হোসেন হৃদয় গুরুতর আহত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মোশারফ হোসেন দুলালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ নেতা হৃদয় কলাতলীর যাওয়ার সময় অপর পাশ থেকে আশা সিএনজির সাথে ধাক্কা লাগে। তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মাথায় গুরুতর আহত হওয়ায় তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করেন।

তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার বিমানবন্দর থেকে সাড়ে ৪টার দিকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

আশরাফ হোসেন হৃদয় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন