• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো. নুরুল আবছার

নিজস্ব প্রতিদেক / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
মো. নুরুল আবছার।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এমন একটি আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন ২০১৬ এর ৫(২) অনুযায়ী বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলাম এর সাক্ষরিত আদেশের স্বারক নম্বর হলো ০৫.০০.০০০০.১৪৬.০২.০২৩. ১৭/২৭০/১(৩০)।

মো. নুরুল আবছার কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের শুরুতেই চেয়ারম্যান হিসেবে তিন দফা টানা দায়িত্ব পালন করে লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন