• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

টেকনাফে বিদেশি ৯৪ বোতল হুইস্কি ও ২৪৮ ক্যান বিয়ার উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৮৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বিদেশি গ্র্যান্ড রয়েল হুইস্কি ৯৪বোতল ও ২৪৮ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড শনিবার (২০আগস্ট) রাতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি স্টেশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিজি স্টেশান টেকনাফ কোস্টগার্ডের লে. কমান্ডার আশিক আহমেদ।

তিনি জানান,শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউপি চালিয়াতলী ব্রীজ সংলগ্ন এলাকায় মাদকের একটি বড় চালান লুকায়িত রয়েছে।এমন তথ্যে কোস্টগার্ডের একটিদল ঐ এলাকায় অভিযান চালানো হয়।এসময় ব্রীজের দক্ষিণ পাশে অভিনব কায়দায় লুকানো পরিত্যক্ত অবস্থায়৭টি বস্তা উদ্ধার করে বস্তাগুলো তল্লাশি চালিয়ে বিদেশি গ্র্যান্ড রয়েল হুইস্কি ৯৪বোতল ও ২৪৮ক্যান আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়।

তিনি আরও জানান,উদ্ধারকৃত বিদেশি হুইস্কি ও বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন