• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

টেকনাফে কালামের বাড়িতে আইস ও ইয়াবাসহ ধরা জামাল

নিজস্ব প্রতিদেক / ১৭৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২নং ওয়ার্ড বিজিবির চেকপোস্ট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জামাল হোসন(৩৬)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোররাতে জানতে পারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী আমতলী ঘুনা এলাকায় আবুল কালাম ড্রাইভারের পরিত্যাক্ত বাড়িতে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা মজুদ রয়েছে।

তাৎক্ষণিক আমার নির্দেশে এসআই যায়েদ হোসেন, এএসআই মতিনসহ পুলিশের একটি টিম আবুল কালামের পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন