• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করলেও ঘাতকেরা তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি

নিজস্ব প্রতিদেক / ৭৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা।

সংবাদ বিজ্ঞপ্তি :
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করলেও তাঁর রেখে যাওয়া আদর্শকে হত্যা করতে পারেনি, তাই আগামী প্রজন্ম বঙ্গবন্ধু’র সেই আদর্শকে বুকে ধারণ করে রাখবে আজীবন। যে আদর্শে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আর নেতৃত্বে থাকবেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।

সভায় জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য আয়াছুর রহমান, বিএফইউজে’র কেন্দ্রীয় সদস্য, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিউল্লাহ শফিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কক্সাবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেজর ডালিমসহ বঙ্গবন্ধু’র সব খুনীকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানান বক্তারা।

এতে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন