• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে ঝুপড়ি দোকানে উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিদেক / ২১৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
কক্সবাজার লাবণী পয়েন্টে উচ্ছেদ অভিযান।

নিজস্ব প্রতিবেদক:
আদালতের আদেশে কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

কিন্তু পুরো সৈকত এলাকার ঝুপড়ি উচ্ছেদে আদালতের আদেশ থাকলেও সুগন্ধা পয়েন্টে অভিযান চালানো হয়নি। এক স্থানে উচ্ছেদ অন্যখানে অক্ষত রেখে অভিযান শেষ করা হয়েছে। আদালতের আদেশের বিরুদ্ধে অবৈধ ঝুপড়ি দোকানিদের দায়ের করা পাল্টা আদেশের কারণে সুগন্ধা পয়েন্টে অভিযান চালানো যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান।

জানা গেছে, জেলা প্রশাসন কার্যালয় থেকে বাৎসরিক অনুমোদন নিয়ে ঝুপড়ি দোকানগুলো বসানো হয়। বাৎসরিক আট হাজার টাকা অনুমোদন ফি। এক সময় দোকান নির্দিষ্ট করা হলেও কয়েক বছর ধরে গণহারে ঝুপড়ি দোকানের অনুমোদন দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলীয় পয়েন্টসহ আশেপাশে সৈকতে গড়ে তোলা ঝুপড়ি দোকানগুলো উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। ১ আগস্টের মধ্যে ঝুপড়ি দোকানগুলো উচ্ছেদ করতে বলেছেন আদালত। এই নির্দেশ বাস্তবায়ন করতে অভিযান চালানো হয়েছে।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছেন, সব ঝুপড়ি উচ্ছেদে উচ্চ আদালতের আদেশ রয়েছে। কিন্তু এর মধ্যে সুগন্ধা পয়েন্টের ঝুপড়ি উচ্ছেদে পাল্টা আদেশ এনেছে ব্যবসায়ীরা। তাই সেখানে উচ্ছেদ করা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন