• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে নিখোঁজরে ৪দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৮৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
সাকিব।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার টেকনাফে নিখোঁজ এক প্রাইমারী স্কুল ছাত্রের মৃতদেহ নাফনদী হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবী বাড়ির পাশ থেকে নিখোঁজের পর তার মৃতদেহ পাওয়া গেল। তবে সাধারণ মানুষের ধারণা বন্ধুদের সাথে কেওড়া ফল আনতে গিয়ে নিখোঁজের ৪দিন পর নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হোয়াইক্যং বাজার সংলগ্ন নাফনদী হতে তুলাতলীর আমতলী ঘোনার পাড়া এলাকার টমটম চালক মঞ্জুর আলমের ২য়পুত্র এবং কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ সাকিব (১২) এর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। রাতেই মৃতদেহ থানায় নেওয়া হয়েছে।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে রয়েছে। ২০ জুলাই বুধবার সকালে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে নিখোঁজ কিশোরের পিতা মঞ্জুর আলম জানান, গত শুক্রবার বিকালে সাকিব বাড়ির পাশের দোকানে খেলা করছিল। এরপর হতে সাকিব নিখোঁজ হয়ে যায়। কারো কাছে কোন খবর না পেয়ে অবশেষে ৪দিন পর নদীতে ভাসমান লাশ পেলাম।

অপর একটি সুত্রের দাবী তারা ৫/৬জন বন্ধু মিলে নাফনদীর কেওড়া বনে কেওড়া ফল আনতে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায় এবং কোন বন্ধু বিষয়টি বাড়িতে ভয়ে অবগত করেনি। সাকিব নিখোঁজের খবরের পর বাড়িতে কান্নাকাটি ও উৎকণ্ঠা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন