• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৮১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তানভীরুল হক তামিম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ১৪ বছর বয়সী তামিম কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র ও বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে।

এসময় মাহিম নামে আরো এক ছাত্রকে জীবিত উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা। সোমবার (৪ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সমুদ্রসৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান।

জানা যায়- সোমবার বিকেলে সৈকতের সী-গাল পয়েন্টে ছয় বন্ধু মিলে গোসল করতে নামলে তামিম এবং মাহিম নামের দুই বন্ধু নিখোঁজ হয়। নিখোঁজ হলে তাদের উদ্ধারে নামে লাইফ গার্ডের সদস্যরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে বিচ কর্মী এবং লাইফ গার্ডের সদস্যরা। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তামিমকে।

এসময় তামিমের স্বজন মো. সাজ্জাদ হোসেন জানান, স্কুল থেকে ফেরার পর মাকে গরুর বাজার দেখতে যাবে বলে বের হয়। পরে ছয় বন্ধু সমুদ্র সৈকতে চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন