• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সভাপতি হেলাল-সম্পাদক সাজ্জাদ : পোকখালী আ’লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিদেক / ১৩৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২

ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও উপজেলাধীন পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-কাউন্সিলে হেলাল উদ্দিন এমইউপি সভাপতি ও সাজ্জাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) বিকালে পোকখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্টিত দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উল্লখিতরা নির্বাচিত হন।

এর আগে সকালে অনুষ্টিত হয় সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন। ধর্মগ্রন্থের পবিত্র বাণী পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলাা আ’লীগ আহবায়ক আবু তালেব।

সম্মলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহসভাপতি জাফর আলম চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক এড.তাপস রক্ষিত এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েল।

মোজাহের আহমদের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক যথাক্রমে -হুমায়ুন কবির চৌধুরী হিমু, মুহিদুল্লাহ মুহিদ এবং ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান। অন্যানের মধ্যে এড. একরামুল হুদা, এস.এম. তারিকুল হাসান, চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান কবির আহমদ, জাহাঙ্গীর আলম জানু, অধ্যাপক নুরুল হুদা, রাশদুল হক রিয়াদ, ইয়াছির আরফাত টুটুলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সম্মলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ”লীগ ও সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বহুল প্রতিক্ষীত এ সম্মলেন ও কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন