• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিদেক / ১০৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২
ঈদগাঁওতে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। সদর সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমানের নের্তৃত্বে সোমবার (২০ জুলাই) বিকালে ওই অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ঈদগাঁও নদীর বাঁশঘাটা পয়েন্টে নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া ইতিপূর্বে নির্মিত অবৈধ বড় স্থাপনাসমুহ নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলার নির্দেশও দেন সহাকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান। অপরদিকে বাঁশঘাটার সুপারী গলি পয়েন্টে বাজারের পানি চলাচলের ড্রেন দখল করে খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা নির্মাণে জড়িত সন্তোষ দে কে আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে ঈদগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল করিমসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন