• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে মোটরসাইকেলসহ সিন্ডিকেট প্রধান সম্রাট আটক

নিজস্ব প্রতিদেক / ২১৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ থেকে কৌশলে চুরি করে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো অন্যত্রে। অভিযানে ৭২ ঘন্টার মধ্যে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হুতাকে চকরিয়া থেকে চুরি করা মোটরসাইকেলসহ আটক করে টেকনাফ থানা পুলিশ।

আটক চোর সিন্ডিকেট প্রধান কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ড পান বাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহীম বিন কাশেম উরফে সম্রাট (২২)।

সোমবার (২০ জুন) সকালে এ তথ‍্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, গত ১৮ জুন টেকনাফ পৌরসভাস্থ সী কোরাল রিসোর্টের নীচ তলা থেকে নাটোর জেলা থেকে আগত পর্যটকের একটি আর ১৫বি৫ ভার্সন ঢাকা মেট্রো ল ৩৪-৯৪১৭ নাম্বারের মোটরসাইকেল চুরি হয়। তারই পরিপ্রেক্ষিতে একই দিন মোটরসাইকেলের মালিক নাটোর জেলার উত্তর বরগাছা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মেহেদি হাসান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ করলে রবিবার টেকনাফ থানার নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় সাহারবিল ইউপি এলাকা থেকে সম্রাটকে আটক করা হয়। এসময় চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটক মোটরসাইকেল চুর চক্রের সক্রিয় সদস‍্য ও দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং চেসিজ ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জনশ্রুতি রয়েছে।জেলায় এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে চুরি হওয়া মোটরসাইকেলের মালিক মেহেদি হাসান জানান, মোটরসাইকেল চুরি হওয়ার পরে টেকনাফ মডেল থানায় অভিযোগ দেয়ার সাথে সাথে তাৎক্ষণিক ব‍্যবস্থা গ্রহন করে ৭২ ঘন্টার মধ‍্যে উদ্ধার করে দেওয়ায় টেকনাফ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞ তিনি।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল চুর সিন্ডিকেটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন