• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

পিএমখালীতে টমটম চালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিদেক / ২৮২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে এক মিনি টমটম চালককে ছুরিকাঘাতে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুন) ভোর ৪ টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত রমজান আলী (২৩) পিএমখালী’র জুমছড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি মিনি টমটম চালক।

নিহত রমজান আলীর স্ত্রী আমিনা খাতুন জানান, ভোররাত সাড়ে ৩ টার দিকে রমজানের মোবাইলে তার বন্ধু মাইজপাড়া এলাকার টমটম চালক আজিম ফোন দেন। এসময় একটি রিজার্ভ ভাড়া পেয়েছেন দাবী করে আজিম তাকে বাড়ি থেকে বের হয়ে জুমছড়ি চেরাংঘাটা বাজারে যেতে বলেন। মোবাইলে কথোপকথনের পরেই রিজার্ভ ভাড়ার আশায় গাড়ি নিয়ে রমজান বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তার স্বামীকে কে বা কারা ছুরিকাঘাত করেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালের আলো প্রসারিত হওয়ার পর পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ছুরিকাহত তরুণকে কক্সবাজার সদর হাসপাতালে আনে। সেখানেই মৃত্যু হয় তার।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, সকাল ৭টার দিকে বুক ও পেটে জখমী আঘাতে এক তুরণকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার নাড়িভুড়ি বের হওয়া ছিলো। খুবই ক্রিটিকাল মোমেন্টে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসকদের প্রাণান্তকর প্রচেষ্টার মাঝেও তিনি মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে মাঠে কাজ করছে পুলিশ। পরিবারের পক্ষ হতে লিখিত পেলে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন