• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

দীপু মনি বললেন: কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিদেক / ১৩৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তাই এই মুহূর্তে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৩ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার দরিয়ানগরস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স সেন্টারের মেরিন রিসার্চ হ্যাচারি উদ্বোধনকালে মন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মেরিন রিসার্চ হ্যাচারিতে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে তেলাপিয়া-পাঙাশের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এটি সম্ভব হলে দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হবে। এ লক্ষ্যে উন্নত গবেষণাগার হবে মেরিন হ্যাচারি। এখানে বাংলাদেশের গবেষকের পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকরা যৌথভাবে কাজ করবে।

গণমাধ্যমের সাথে কথা বলার আগে বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার দরিয়ানগরস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স সেন্টারের মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও উদ্বোধন করেন মন্ত্রী।
ভেটেরিনারি ও অ্যানিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সদর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রহিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন