• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

রামুতে চাঁদা না পেয়ে বাউন্ডারি ভাংচুর : নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নিজস্ব প্রতিদেক / ৪৯১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
রামুতে চাঁদা না পেয়ে প্রবাসীর বাউন্ডারি ভাংচুর করে হত্যা মামলার আসামী নুরুল আমিন।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু চাকমারকুল ইউনিয়নের পশ্চিম চাকমারকুল এলাকায় দাবীকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীর সদ্য নির্মিত বাউন্ডারি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। একই এলাকার মৃত আমির হামজা সিকদারের ছেলে নুরুল আমিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। নুরুল আমিন চাকমারকুল এলাকার একজন ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। চেয়ারম্যানের ভাই পরিচয় দিয়ে এলাকায় একের পর এক রাজত্ব চালিয়ে যাচ্ছে বহু মামলার আসামী নুরুল আমিন। প্রবাসী নুরুল হকের বাউন্ডারি ভেঙে দেওয়ার বিষয়ে রামু থানায় অভিযোগও দায়ের করেন ছেলে আজিজুল হক আরিফ। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন রামু থানার একদল পুলিশ। পুলিশ ঘটনার সত্যতাও পান।

নিরাপত্তা চেয়ে থানায় জিডি।

অভিযোগ সূত্রে জানা গেছে- রামু চাকমারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড, পশ্চিম চাকমারকুল এলাকার প্রবাসী নুরুল হক তার নামীয় রেজিস্ট্রার জমিতে মাঠি ভরাট ও চারপাশে বাউন্ডারি নির্মাণ করে যাচ্ছে। নুরুল হক প্রবাসে থাকার সুবাদে তার ছেলেরা এসব নির্মাণ কাজ তদারকি করেন। নির্মাণ কাজ চলার সুযোগে গত বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় অতর্কিতভাবে হাতে অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন নুরুল আমিন। সাথে তার সাঙ্গ পাঙ্গও যান। এসময় কাজে বাঁধা দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন নুরুল আমিন। তার দাবীকৃত চাঁদা দিতে অপরাগত প্রকাশ করলে চারপাশের বাউন্ডারি ভেঙে মালামাল লুট করে নুরুল আমিন বাহিনী।

প্রবাসী নুরুল হকের ছেলে আজিজুল হক আরিফ বলেন- জমিটি আমার বাবা ক্রয় করেছেন। এমনকি সৃজিত বি.এস খতিয়ানও চূড়ান্ত আছে আমার বাবার নামে। সব কিছু চূড়ান্ত। কোন ঝামেলাও নেই জায়গা নিয়ে। কাজও সুন্দরভাবে চলছে। কিন্তু অতর্কিতভাবে অস্ত্র নিয়ে জায়গায় এসে চাঁদা দাবী করেন নুরুল আমিন। এক পর্যায়ে চারপাশের বাউন্ডারি ভেঙে দিয়ে বিভিন্ন সরজ্ঞাম নিয়ে চলে যায়। এবিষয়ে রামু থানায় তিনজনের নামে অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন- পশ্চিম চাকমারকুল এলাকার মৃত আমির হামজা সিকদারের ছেলে নুরুল আমিন (৫৫), নুরুল আমিনের ছেলে মো. আবিদ (২০) ও নুরুল আমিনের স্ত্রী মুর্শিদা আক্তার (৪৫)। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরিফ বলেন- তারা বাউন্ডারি ভেঙে দিয়েও ক্লান্ত হয়নি। নিয়মিত হুমকিও দিচ্ছে। নারী নির্যাতনসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে জমি ও ঘর ছাড়া করার হুমকিও দেন। এই ভূমিদস্যুদের এমন হুমকিতে নিরাপত্তা চেয়ে গত রোববার (৮ মে) রামু থানায় একটি সাধারণ ডায়রীও লিপিবদ্ধ করি।

স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে- এলাকায় ত্রাস হিসেবে পরিচিত নুরুল আমিন। তার রয়েছে নিজস্ব বন্দুকও। প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রায় সময়। চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে এই নুরুল আমিন। তার বিরুদ্ধে ২০০৬ সালে চৌকিদার হত্যা ও ২০১৭ সালে ইসলাম হত্যা মামলাও রয়েছে। এছাড়া রয়েছে একাধিক অভিযোগও।

অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন- আমি কোন অন্যায় করিনি। অন্যজনের জায়গার উপর বাউন্ডারি দিচ্ছিল তাই ভেঙে দেওয়া হয়েছে। এখানে কোন চাঁদাবাজিও করা হয়নি অস্ত্রের ব্যবহারও হয়নি। আমি অসুস্থ মানুষ। আমি কোন মিথ্যা বলছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন