• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

‘নিবেদিত প্রাণ’র সম্মাননা পেলেন কলাতলীর আবুল মনজুর

নিজস্ব প্রতিদেক / ৩৪৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
সম্মাননা গ্রহণ করেন আবুল মনজুর।

নিজস্ব প্রতিবেদক:
আর্ত মানবতার সেবায় স্বেচ্ছায় নিয়োজিত সংগঠন (নিবেদিত প্রাণ) এর সম্মাননা পেলেন কক্সবাজার কলাতলীর বাসিন্দা মোহাম্মদ আবুল মনজুর। সমাজ সেবা ও জন কল্যাণমূলক বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

এর আগে দুইদিন ব্যাপী (৪ মে ও ৫ মে) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২২ এর আয়োজন করেন কলাতলীর ‘নিবেদিত প্রাণ’ এর স্বেচ্ছাসেবীরা।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর এম. এ মনজুর।

ঈদ পুনর্মিলনীতে বেশ জমজমাট হয় তরুণ ও মুরব্বিদের ফুটবল ম্যাচ। বিশে^র দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে যুবকদের ব্রাজিল বনাম আর্জেন্টিনা এবং মুরব্বিদের বাংলাদেশ বনাম সৌদি আরব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর এম. এ মনজুর, প্রফেসর ড. হাসমত আলী, প্রফেসর জাকির হোসেন, নাছির উদ্দিন বাচ্চু, এডভোকেট মমতাজ উদ্দিন, নুরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল ইসলাম দানু ও মোহাম্মদ ইফসুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন