বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে গভীর রাতে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেছে এলাকাবাসী। শুক্রবার (৭ এপ্রিল) গ্রামবাসীর মধ্যে সংঘটিত ঘটনায় উসকানি, মসজিদের ভাংচুর এবং হামলার ঘটনার পরও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উস্কানি ছড়ানোর অভিযোগ এনে এলাকাবাসী এই প্রতিবাদ মিছিল করেছে।
শনিবার (৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সড়কের উপর এই মিছিল বের করা হয়েছে। এতে পুরুষের সাথে বহু নারীও অংশ নিয়েছে। অনেকে ঝাড়ুও দেখানো হয়েছে।

প্রতিবাদকারীদের অভিযোগ, শুক্রবার বিকালে একটি বাদানুবাদকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল মোস্তফা মাইকে ঘোষণা দিয়ে মানুষ বের করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধায়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। মাইকে ঘোষণা দেয়ার সময় বাধা দেয়ায় মসজিদের ভাংচুর করেছিলেন।
এলাকাবাসীর আরো অভিযোগ, শুক্রবারের ঘটনা শান্ত হলেও এরপর থেকে বাজারে এসে নানা ধরণের উস্কানিমূলক কথা ও ফেসবুক পোস্ট দেয় নূরুল মোস্তফার । একই সাথে বিভিন্নভাবে প্রতিপক্ষের লোকজনকে উস্কানি দিয়ে আসছে। এতে তার প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠে।
সোনা মিয়া নামক একজন জানান, নুরুল মোস্তফা ছাত্রলীগের পদ পাওয়ার পর থেকে বেপরোয়া। তার আত্মীয় স্বজনরা তার প্রভাব খাটিয়ে জিম্মি করার চেষ্টা করছে। তার কারণ কাল পুরো হ্নীলা ইউনিয়ন রণক্ষেত্রে পরিণত হয়েছে । নুরুল মোস্তফার স্বজনরা মসজিদও ভাঙচুর করছে বলে অভিযোগ তুলেন।
সুলতান নামক আরেক ব্যাক্তি জানান, নুরুল মোস্তফা ছাত্রলীগের পদ পাওয়ায় এটি অনেকের সহ্য হচ্ছে না । ২নং ওয়ার্ডের লোকজন নুরুল মোস্তফার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র চালাচ্ছে। এক পর্যায়ে গভীর রাতে সবাই বাড়ি থেকে বের হয়ে একত্রিত হয়ে নূরুল মোস্তফার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি এলাকার বিভিন্ন স্থান প্রদিক্ষণ করে। এসময় লোকজনও বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দেয়। তবে প্রতিপক্ষের বিরুদ্ধেও একইভাবে উস্কানির অভিযোগ করেছেন নূরুল মোস্তফা। তিনি বলেন- এটি আমার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে।
এ বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, শুক্রবারের ঘটনার পর উভয় পক্ষের লোকজন ফেসবুকসহ নানাভাবে উস্কানিমূলক কথা বলে আসছে। আমি সারাদিন উভয়পক্ষের লোকজন উস্কানি দিতে নিষেধ করি। কিন্তু কেউ শুনেনি। এক পর্যায়ে রাতে মিছিল করেছে একটি পক্ষ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত ককর্মকতা (ওসি) হাফিজুর রহমান জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত জনতাকে শান্ত করে এবং অনাকাঙ্খিত কোনো ঘটনা না হওয়ার জন্য মিছিল নিয়ে আসা জনতাকে সরিয়ে দেয়।
উল্লেখ্য , টেকনাফ উপজেলার হ্নীলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।