• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বৃহস্পতিবার ‘বদলে যাওয়া কক্সবাজার’ উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ২৫৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
৫২ বছরের বাংলদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। স্বাধীনতার পর অবকাঠামো ও বিনিয়োগে পিঁছিয়ে থাকা দক্ষিণ এশিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান কক্সবাজারের চিত্রও এক দশকে পাল্টে গেছে। সাগর ছোঁয়া রানওয়ে। মুক্তার রঙে ঝিনুকের মতো রেল স্টেশন। অর্থনীতির গেম চেঞ্জার গভীর সমুদ্রবন্দরসহ আরও কত কি! দেশের অন্যান্য স্থানের চেয়ে এ জেলার সামগ্রিক উন্নয়ন চোখে পড়ার মতো। ছোট-বড় ৭৭টি উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে ১ লক্ষ কোটি টাকারও বেশি।

কক্সবাজারের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার (৩১ মার্চ) সৈকতের লাবণী পয়েন্টে দিনব্যাপি অনুষ্ঠিত হবে “উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার” উৎসব।

“উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার” প্রতিপাদ্য নিয়ে জাতীয় পর্যায়ের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন মেগা অনুষ্ঠানের জন্য কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে মহা ধুমধাম চলছে। সেখানে তুলে ধরা হবে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, ঘুরে দাঁড়ানো বাংলাদেশের ইতিহাস। জমকালো উৎসবটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সৈকতের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ গেল বছরের ২৪ নভেম্বর জাতিসংঘে অনুমোদন পেয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, “প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক বিভাগের তত্ত্বাবধানে উৎসবটি বাস্তবায়ন করছে জেলা প্রশাসন।”

প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন প্রেরিত অনুষ্ঠানমালার সূচিতে এই উৎসবকে দুই পর্বে ভাগ করা হয়েছে।
প্রথম পর্ব অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয়ে পর্যায়ক্রমে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। এর মধ্যে রয়েছে, জাতীয় সঙ্গীত পরিবেশন, স্বাগত বক্তব্য, উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে ডকুমেন্টরি প্রদর্শন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অতিথিদের আগমনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর রয়েছে স্থানীয় শিশু শিল্পীদের অংশগ্রহণে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনা।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “সমুদ্রসৈকতে যেহেতু উৎসবটি হচ্ছে এতে অনেক পর্যটকের সমাগম হবে। এ জন্য ট্যুরিস্ট পুলিশ, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী, বীচ কর্মী মোতায়েন থাকবে। পাশাপাশি পর্যটন স্পটগুলোতে নজরদারি বাড়ানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন