• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

নাফ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৩৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৪০-৪৫বছর পযন্ত হতে পারে। লাশের কোনো ধরনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এস আই) নুরে আলম।

তিনি বলেন, বুধবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফ নদী এলাকায় এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন। পরে স্থানীয় পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে লাশের কোন ধরনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন